বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে নবীগঞ্জ প্রেসক্লাবে মিলাদ মাহফিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৬১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্টান যমুনা গ্রুপের চেয়ারম্যান দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনায় হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, মদিনা মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মোহাম্মদ শিহাব আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, সাবেক সভাপতি তফাজ্জুল হোসেন, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, যুগ্ম সম্পাদক কিবরিয়া চৌধুরী, নির্বাহী সদস্য শাহ সুলতান আহমদ, মহিবুর রহমান, সদস্য শাহ মিজানুর রহমান মিজান, এম মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামিম, মুজাহিদ আলম চৌধুরী, তৌহিদ চৌধুরী, নাবেদ মিয়া, মোফাজ্জল ইসলাম সজিব, আলী জাবেদ মান্না, ইকবাল হোসেন তালুকদার, অঞ্জন রায়, নাজমুল ইসলাম, জাফর ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী সুমন চৌধুরী প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com