বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জালালাবাদ এসোসিয়েশন ইউকে এর অক্সিজেন কন্সেন্ট্রেটর প্রদান

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৪৩৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জালালাবাদ এসোসিয়েশন ইউকে এর পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অত্যাধুনিক অক্সিজেন কন্সেন্ট্রেটর, অক্সিজেন মিটার ও হুইল চেয়ার প্রদান হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ইপি আই ডাঃ শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহদাত হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন, ডাঃ চম্পক কিশোর সাহা সুমন প্রমুখ। জালালাবাদ এসোসিয়েশন ইউকে এর ফাউন্ডার নবীগঞ্জের কৃতি সন্তান মইনুল আমীন বুলবুল, আবুল কালাম আজাদ ছোটন, শেখ শামিম আহমদ, আব্দুল অদুদ দিপক এর অর্থায়নে ২টি অক্সিজেন কন্সেন্ট্রেটর, ২টি অক্সিজেন মিটার ও ২টি হুইল চেয়ার দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com