বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৫০৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ সোমবার সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন এই বরেণ্য শিল্পী। গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তিনি। সেখানে গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। টানা ৯ মাস চিকিৎসাধীন থেকে গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তিনি। এরপর থেকে রাজশাহীতেই বসবাস করছিলেন।
এন্ড্রু ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। তিনি অসংখ্য জনপ্রিয় রোমান্টিক গান উপহার দিয়ে গেছেন। তার চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রে। সেখানে তিনি ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তাঁর কেউ’ গানে কণ্ঠ দেন। এ জে মিন্টু পরিচালিত ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রতিজ্ঞা’ চলচ্চিত্রের ‘এক চোর যায় চলে’ গাওয়া গান প্রথম জনপ্রিয়তা লাভ করে।
তিনি ‘ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা প্রভৃতি উল্লেখযোগ্য গান গেয়েছেন। দেশ-বিদেশের সুনামের পাশাপাশি তিনি সম্মানও পেয়েছেন।বাংলা চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি ৮বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।
এন্ড্রু কিশোরের জন্ম ১৯৫৫ সালের ৪ নভেম্বর, রাজশাহীতে। পারিবারিক আবহে ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চা করেছেন। সঙ্গীতে প্রতিষ্ঠা লাভের লক্ষ্যে ১৯৭৬ সালে পাকাপাকিভাবে ঢাকা চলে আসেন। সুরসাধনা করতে গিয়ে অনেক ত্যাগতিতিক্ষার মধ্য দিয়ে এগিয়েছেন, অর্জন করেছেন সাফল্য ও তুমুল জনপ্রিয়তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com