বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে অপহরণ ও জিম্মি মামলার পলাতক আসামী মশিউর গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৫৪১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচংয়ে অপহরণ ও জিম্মি মামলার পলাতক আসামী মশিউর রহমান (৩২) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শনিবার (৪ জুন) গভীর রাতে স্থানীয় আদর্শ বাজার থেকে আটক করে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিমের নেতৃত্ব ও নির্দেশনায় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন, ওসি তদন্ত প্রজিত কুমার দাস, এসআই আব্দুস সাত্তার ও এসআই শিমুল রায় সহ অভিযানের মাধ্যমে মশিউর রহমানকে গ্রেফতার করেন। সাগর দিঘীর দক্ষিণ পাড় এর বাসিন্দা মঞ্জিল মিয়ার পুত্র।
গ্রেফতারকৃত মশিউরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দী প্রদান করেছে।
ইতিপূর্বে মামলার অন্য ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য যে গত (১১ জুন) সন্ধায় আজমিরীগঞ্জ উপজেলার আনিসুর রহমান রাম্মি নামের এক যুবককে গ্রেফতার কৃত মশিউর সহ একটি সংঘবদ্ধ চক্র অপহরন করে মুক্তিপণ আদায় করে। ওই রাতেই বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিমের েিনর্দশনা ও তত্ত্বাবধানে অপহরণ হওয়া যুবককে জিম্মি দশা থেকে মুক্ত করে নিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com