বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চা উৎপাদন ৩ মিলিয়ন কেজি কমেছে

  • আপডেট টাইম রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৫৩৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতির মধ্যে চলতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা কমেছে ৩ মিলিয়ন কেজি। এ বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭৭ মিলিয়ন কেজি। উৎপাদনের লক্ষ্যমাত্রা কমার পেছনে প্রতিকূল আবহাওয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। ২০১৯ সালে সর্বোচ্চ রেকর্ড ৯৬ দশমিক ৭ মিলিয়ন কেজি উৎপাদন হয়েছিল। ওই বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭৬ মিলিয়ন কেজি অর্থাৎ ৭ কোটি ৬০ লক্ষ কেজি।
বাংলাদেশ চা বোর্ডের উপ-পরিচালক (পরিকল্পনা) মো. মুনির আহমদ বলেন, চায়ের বিগত ১০ বছরের সমস্ত তথ্য বিশ্লেষণ করে আমাদের এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। পরিকল্পনা ভালোভাবে অনুসরণ করার কারণে অতিরিক্ত উৎপাদন করা হয়েছে। আমাদের টার্গেট ৭৭ মিলিয়ন কেজি চা উৎপাদন হলেও ৯০ মিলিয়ন কেজির উপরে আমাদের চা উৎপাদন করতে হবে। তিনি আরও বলেন, ৭৭ মিলিয়ন কেজির নিচে আমরা কোনো অবস্থাতেই আসতে পারব না আর এটাই আমাদের অফিসিয়াল টার্গেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com