বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

৭০০ বছর পর শাহজালাল (রহঃ) এর মাজারের ওরস হচ্ছে না

  • আপডেট টাইম রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৬০১ বা পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি ॥ করোনা ভাইসারের কারণে এবার হযরত শাহজালাল (রহ.) দুই দিনব্যাপী বার্ষিক ওরস শরিফ স্থগিত করা হয়েছে। গত ৭০০ বছরের ইতিহাসে বার্ষিক এ ওরস বন্ধ হওয়ার ঘটনা এবারই প্রথম ঘটল। দরগাহ মসজিদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান এ তথ্য জানান।
তিনি জানান, আগামী ১১ ও ১২ জুলাই শাহজালাল মাজারের ওরস হওয়ার কথা ছিল। কিন্তু ওরসের আয়োজন করা হলে প্রচুর ভক্ত-অনুরাগী ভিড় করবেন। এতে সামাজিক দুরত্ব মেনে চলা সম্ভব হবে না। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে। এ কারণে এবারের ওরস আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশের সাথে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রতি বছর ওরসকে কেন্দ্র করে শাহজালাল (রহ.) মাজার শরিফে লাখ লাখ লোক সমবেত হন। প্রায় ৭০০ বছরের ইতিহাসে এবারই প্রথম ওরস শরিফ স্থগিত করা হলো।
উল্লেখ্য, হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দে ১৯ জিলকদ তিনি মৃত্যুবরণ করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন, সেখানেই তাকে দাফন করা হয়। এরপর থেকে তার মৃত্যুদিনে প্রতিবছর ওরস পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com