বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে রাস্তার সীমানা নিয়ে বিরোধের জের এক ব্যক্তি খুন

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৫৪৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে রাস্তার সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে জিতু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি উপজেলার কেউন্দা গ্রামের মৃত হাজী আব্দুল হেকিমের ছেলে।
এলাকার লোকজন ও পুলিশ জানায়, রাস্তার সীমানা নিয়ে জিতু মিয়া তার ভাতিজা জিয়া উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধে চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ৯ টায় দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের লোহার রডের আঘাতে জিতু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম ঘটনা নিশ্চিত করে জানান, রাস্তার সীমানা নিয়েই খুনের ঘটনাটি ঘটেছে। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com