বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সরকারি চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে মেম্বার বরখাস্ত

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৫৩৭ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ করোনা পরিস্থিতিতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার স্থানীয় সরকার মন্ত্রনালয় তাকে বরখাস্ত করে। এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাওখায়াত হোসেন রুবেল।
তিনি বলেন- রাজিউড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের জিল্লুর রহমান ও স্থানীয় চালের ডিলার দেলোয়ার যোগসাজসে চাল বিক্রিতে ব্যাপক অনিয়ম করেন। অনিয়মের ঘটনা প্রমানিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রানালয় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে।
অপরদিকে অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে চালের দেলোয়ার হোসেনের ডিলারশীপ বাতিল করা হয়েছে। জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রয়ক আব্দুস সালাম জানান, অনিয়মের অভিযোগে দেলোয়ার হোসেনের ডিলারশীপ বাতিল করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com