বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চাঁনপুর গ্রামে যুবকের হাতের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চাঁনপুর গ্রামে রাস্তা দিয়ে মাটি নেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মফিজুল মিয়া নামে এক যুবকের হাতের রগ ফেলেছে। এ ঘটনায় মফিজুল মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় ৭ জনকে আসামী একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, চাঁনপুর গ্রামের মৃত কাছন মিয়ার ছেলে মফিজুল মিয়া গত ২৬ জুন মাটি কেটে ট্রাক্টর দিয়ে তার নতুন বাড়িতে ফেলছিলেন। বাড়ির রাস্তা দিয়ে মাটি নেয়ায় পাশের বাড়ির আব্দুর নুর মিয়ার ছেলে শাহাব উদ্দিন অযাচিত ভাবে নিষেধ করে। এ সময় এ নিয়ে মফিজুল মিয়ার সাথে শাহাব উদ্দিনের তর্কবির্তক হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন মফিজুল মিয়ার উপর হামলা চালায়। এতে মফিজুলের বাম হাতের রগ কেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক আশংকা জনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে মফিজুল চিকিৎসা নিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবারও চলে আসেন। এ ঘটনায় মফিজুল হবিগঞ্জ সদর মডেল থানায় বাদী হয়ে বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com