বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক যুবক আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৫৫১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) অভিযানে ভারতীয় ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে বিজিবি। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবিথর অধিনায়ক এসএমএন সামীউন্নবী চৌধুরী জানান, বুধবার (১ জুলাই ) দুপুরে মনতলা বিওপির নায়েব সুবেদার মোঃ আব্দুল হালিমের নেতৃত্বে একদল বিজিবি সদস্য শিপনগর এলাকায় অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ উপজেলার রামনগর গ্রামের ধনু মিয়ারন ছেলে আল আমিন (২২) কে আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ৩০ হাজার ৪শ টাকা হবে।
এদিকে আটক আল আমিনকে মাধবপুর থানায় হস্তান্তরের পর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বিজিবি। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি’র অধিনায়ক এসএমএন সামীউন্নবী চৌধুরী বলেন, সীমান্তে মাদক, চোরাচালান বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com