বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে চা বাগান থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৫৮৯ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গল উপজেলার বিলাসছড়া চা বাগান এলাকায় একটি খালের পাশ থেকে মঙ্গলবার (৩০ জুন) রাতে পুলিশ রিমন গর (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে। রিমন বিলাসছড়া চা বাগানের শিবুরাম গরের ছেলে। মঙ্গলবার দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল।
জানা যায়, প্রতিদিনের মতোই শিশুটি মঙ্গলবার দুপুর ১টার দিকে ঘর থেকে খেলার জন্য বের হয়। এরপর শিশুটিকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেলে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চা বাগানের ভেতর ছড়ার পাশে ঝোপের মধ্যে শিশুটির অর্ধ গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান আশিক ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির গলা অর্ধেক কাটা ছিল। লাশটি থানায় আনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com