বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি ব্যবস্থাপনায় করোনা পরীক্ষার ফি নির্ধারণ ॥ হাসপাতালে ২’শ টাকা, বাসা থেকে নমুনা সংগ্রহ করলে ৫’শ টাকা ॥ সারা দেশে করোনা শনাক্ত ১ লাখ ৪১ হাজার ৮০১ জন। সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৭৮০ জন।

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৫৫১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ সরকারি ব্যবস্থাপনায় করোনার নমুনা পরীক্ষার জন্য ফির হার নির্ধারণ করে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বুথ থেকে এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনা পরীক্ষার ক্ষেত্রে ২০০ টাকা করে দিতে হবে। আর বাসা থেকে নমুনা সংগ্রহ করলে ফি হবে ৫০০ টাকা। গতকাল সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. নার্গিস বেগম স্বাক্ষরিত ঐ পরিপত্রে বলা হয়, সব সরকারি হাসপাতালে খুব শিগিগরই এ নির্দেশনা কার্যকর করা হবে।
স্বাস্থ্যসেবা বিভাগ বলছে, কোভিড-১৯ শনাক্তে আরটিপিসিআর টেস্ট বর্তমানে বিনা মূল্যে করছে সরকার। এ কারণে কোনো উপসর্গ ছাড়াই অধিকাংশ মানুষ এ পরীক্ষা করানোর সুযোগ নিচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্তে অপ্রয়োজনীয় কোভিড-১৯ টেস্ট পরিহার করার লক্ষ্যে এ ফি নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার ফি বাবদ আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা সংক্রান্ত সব সুযোগ-সুবিধা এবং মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয়ের পরীক্ষা সংক্রান্ত আগের সরকারি আদেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে পরিপত্রে।
সোমবার পর্যন্ত সব মিলিয়ে সারা দেশে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৮০১ জন। এবং আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৭৮০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com