বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ শহরে পাগলা কুকুরের কামড়ে শতাধিক আহত হবিগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের দুই সাবেক নেতা গ্রেপ্তার ॥ কারাগারে প্রেরণ জিএম কাদের বাস ভবনে হামলার প্রতিবাদে হবিগঞ্জে জাপার বিক্ষোভ শায়েস্তাগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার হবিগঞ্জ সদর থানার অভিযানে ৬ পলাতক আসামি গ্রেফতার শহরতলীর ভাদৈ গ্রামে শিশু অপহরণের ঘটনায় যুবক আটক বিভিন্ন সমস্যায় জর্জরিত লাখাইয়ের স্বাস্থ্য কমপ্লেক্স লাখাই বাজারে ঔষধ প্রশাসনের অভিযান জরিমানা এড়াতে তালাবদ্ধ ফার্মেসি জেলা প্রশাসক বরাবর অটো রিক্সার নাম্বার প্লেইট পাওয়ার দাবীতে স্মারকলিপি প্রদান

বিভিন্ন সমস্যায় জর্জরিত লাখাইয়ের স্বাস্থ্য কমপ্লেক্স

  • আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ের স্বাস্থ্য কমপ্লেক্স নেই প্রয়োজনীয় জনবল, নেই পর্যাপ্ত যন্ত্রপাতি-এভাবেই চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নানা সমস্যা ও অসুস্থতা নিয়ে প্রতিদিন এ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। তবে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে কাড়িত সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
হাসপাতাল সূত্র জানায়, প্রথম ইসিজি যন্ত্রটি আসে ২০১৪ সালের ১৮ জুন। পরবর্তী সময়ে ২০২০ সালের ১৯ জুলাই আবারও একটি ইসিজি যন্ত্র সরবরাহ করা হয়। একইভাবে, প্রথম আলট্রাসনোগ্রাম যন্ত্রটি আসে ২০১৪ সালের ১৮ জুন এবং পরবর্তী সময়ে ২০২৪ সালের ১৭ জুলাই আরও একটি যন্ত্র হাসপাতালে সরবরাহ করা হয়। তবে প্রয়োজনীয় জনবলের অভাবে এসব যন্ত্রপাতি থাকা সত্ত্বেও রোগীরা কাড়িত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে, হাসপাতালে ডেন্টাল চিকিৎসক থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামোর অভাবে তাঁরা চিকিৎসাসেবা দিতে পারছেন না। হাসপাতালটিতে ডা. সাখাওয়াত হোসেন ও ডা. আফসানা বেগম নিয়োগপ্রাপ্ত থাকলেও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তাঁদের দতা কাজে লাগানো যাচ্ছে না।
লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফিন বলেন, “লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবলের সংকট রয়েছে। ৩৬ জন চিকিৎসকের বিপরীতে ১১ জন এবং ২৫ জন নার্সের বিপরীতে মাত্র ১৬ জন নার্স দিয়ে ৫০ শয্যার হাসপাতালটি পরিচালনা করতে হচ্ছে। শয্যাসংখ্যার তুলনায় ভর্তি রোগীর সংখ্যা অনেক বেশি। এত কমসংখ্যক জনবল দিয়ে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।” তিনি আরও বলেন, “হাসপাতালে ইসিজি ও আলট্রাসনোগ্রামের যন্ত্রপাতি থাকলেও প্রয়োজনীয় জনবল নেই। আবার ডেন্টাল চিকিৎসক থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার সাধারণ মানুষ কাড়িত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com