বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বিজিবি’র অভিযানে ভারতীয় মেহেদী ও গাঁজাসহ দুই পাচারকারী আটক

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৫৬১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মেহেদী এবং গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল এসএমএন সামীউন্নবী চৌধুরী জানান, শনিবার (২৭ জুন) ভোরে মনতলা বিওপির হাবিলদার গোলাম মোস্তুফার নেতৃত্বে একদল বিজিবি সদস্য জালুয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি গাঁজাসহ ঢাকার গাজীপুর উপজেলার কালিগঞ্জ ইশ্বরপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (২৬) এবং বহরা ইউনিয়নের শ্রীধর পুর ইয়াছিন মিয়ার ছেলে সাগর মিয়া (২২)কে আটক করে।
অপরদিকে শুক্রবার(২৬ জুন) বিকালে উপজেলার ধর্মঘরের কালিকাপুর এলাকায় ধর্মঘর বিওপির নায়েক মোজাহিদ হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১শ ৯৮ পিস ভারতীয় মেহেদী এবং মনতলা বিওপির নায়েব সুবেদার আঃ হালিম এর নেতৃত্বে চৌমুহনীর চৈতন্যপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com