বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুর থেকে পাচারকালে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার ॥ প্রাইভেটকার’সহ আটক ২

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থেকে পাচারকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ৮০ বোতল ফেন্সিডিল ও ১টি প্রাইভেটকার’সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। াটিককৃতরা হচ্ছে- মাধবপুর উপজেলার বাণেশ্বরপুর মোঃ আঃ হাফিজের পুত্র মোঃ শাখাওয়াত হোসেন (২৮) ও আফজালপুর গ্রামের মোঃ আঃ আউয়ালের পুত্র মোহাম্মদ আলী (৩৪)। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
র‌্যাব সূত্রে জানা যায়, আটককৃতরা একটি প্রাইভেট কার (নং ঢাকা মেট্রো-খ-১১-৭৭৬৮) যোগে উল্লেখিত পরিমান ফেন্সিডিল মাধবপুর থেকে ঢাকা নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের বিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৭ জুন বিকেলে আশুগঞ্জ টোল প্লাজার পূর্ব পার্শ্বে অবস্থান নেয়। বিকেল ৫ টার দিকে প্রাইভেটকারটির গতিরোধ করা হয়। এ সময় তল্লাশী চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও এখিত ২ জনকে কার সহ আটক করা হয়। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com