বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সুজন-সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৭২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সুজন-সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে ৪ টায় পৈল দেবপাড়া বাজারে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমদুল হকের বৈঠক খানায় মীর দুলাল এর সভাপতিত্বে এবং আব্দুল জলিলের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুজন হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহুল বারী লিটন। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ, সুজন পৌর সভাপতি তোফাজ্জল হোসেন, তাজুল ইসলাম, মহসিন আহমেদ, আজম উদ্দিন, রফিকুল ইসলাম, জিল্লুর রহমান, ফয়জুর রহমান আবু, মোস্তাফিজুর রহমান রনি, সুজন কুরি, ছাদেক আলী, এম এ কাউছার প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে পৈল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফকে সভাপতি, মোতালিব তালুকদার দুলালকে সাধারণ সম্পাদক, সাইফুর রহমান সাইদুরকে সাংগঠনিক সম্পাদক ও মোখলিছুর রহমানকে যুগ্ম সম্পাদক করে সুজন-সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ সদর উপজেলার কমিটি গঠন করা হয়। এ কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com