বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে করোনা কালে শিক্ষা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৫২৫ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা কালে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে করণীয়, শিক্ষক, অভিভাবক ও সুধীজন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে ডাকবাংলো জেলা পরিষদ অডিটোরিয়ামে “করোনামুক্ত শ্রীমঙ্গল চাই” এর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, বালাগঞ্জ সরকারি কলেজের সহকারি অধ্যাপক অবিনাশ আচার্য্য, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, লেখক, কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সায়েক আহমদ, সাংবাদিক এস কে দাশ সুমন, পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ দিল আফরোজ বেগম, দিগি¦জয় রায় আকাশ, সাংবাদিক রুপম আচার্য্য, সংগঠক তাপস দাশ ও প্রিতম দাশ প্রমুখ।
এসময় মতবিনিময়ে বক্তারা বলেন, বর্তমানে করোনার সময় গৃহশিক্ষকদের টিউশনি বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন। এসব গৃহশিক্ষকদের কাজে নিয়ে আসার জন্য অভিভাবকদের সাথে আলাপ করে কি ভাবে তাদেরকে আবার টিউশনিতে আনা যায় সে ব্যবস্থা করা। এসময় গৃহশিক্ষকদের বলা হয় তারা যেনো অভিভাবকদের কাছ থেকে অর্ধেক বেতন নিয়ে শিক্ষা সেবা অব্যাহত রাখেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বক্তব্যে বলেন, আমাদের কাছে অভিভাবকদের তালিকা দেন। আমি অভিভাবকের সাথে কথা বলবো যে আপনাদের বাচ্চাদের শিক্ষক যে পড়াতো সে এখন পড়াচ্ছে না কেনো। কিভাবে তাদেরকে আবার আগের জায়গায় আনা যায়। গৃহশিক্ষকদের বলবো অভিবাকদের কাছ থেকে টাকা যেনো একটু কম নেন। তিনি আরো বলেন, জুলাইয়ের ১ তারিখ থেকে অনলাইন স্কুল চালু হচ্ছে। এই অনলাইন স্কুল শ্রীমঙ্গল ক্যাবল সিস্টেমে দেখানো হবে। ২৬ টা মাধ্যমিক স্কুলকে এক করে একটা অনলাইন স্কুল খুলেছি এবং শ্রীমঙ্গল ক্যাবল সিস্টেম এর মাধ্যমে দেখানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com