শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

করোনা মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৬৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে হবিগঞ্জে সরকারি ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সদর উপজেলার তিনটি ইউনিয়নে বুধবার (১৭ জুন) চাল বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
পইল, লস্করপুর ও নিজামপুর ইউনিয়নের ৬০০ জন অস্বচ্ছলের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মঈনুল হক আরিফ, মাহবুবুর রহমান হিরো ও তাজ উদ্দিন আহমেদ তাজসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার চাল বিতরণকালে এমপি আবু জাহির বলেন, দেশে কোন মানুষ যেন অভুক্ত না থাকে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। তবে অদৃশ্য এই ভাইরাসের সংক্রমন থেকে বাঁচতে সতর্কতার কোন বিকল্প নেই। এজন্য সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে সকলকে। পরে তিনি ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ইউনিয়নগুলোর বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণা করেন।
হবিগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির শুরু থেকে এ পর্যন্ত সরকারি সহায়তা হিসেবে জেলায় ১ লাখ ৯৫ হাজার ২১০টি পরিবারে ১ হাজার ৯৫২ মেট্রিক টন চাল, ১ লাখ ১২ হাজার ৫৮৬ পরিবারকে ১ কোটি ৬ লাখ ৮২ হাজার ৩৪৩ টাকা নগদ অর্থ সহায়তা এবং ১৩ হাজার ৯০৫ জনের মাঝে ৩৫ লাখ ৮৬ হাজার ৬৬৫ টাকার শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। ৩১ হাজার ২৩৮ পরিবারে অব্যাহত রয়েছে ওএমএসের ১০ টাকা কেজির চাল বিতরণ। এছাড়াও জেলাজুড়ে বিতরণ করা হচ্ছে সব্জি, মাক্সসহ বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com