বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মানায় অর্থদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৬৩৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ও মাস্ক না পরায় ১২ জনকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
আদালত পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার।
আদালত সূত্রে জানা যায়, ১৭ জুন বুধবার সকাল থেকে মাধবপুর বাজার, বাসষ্ট্যান্ড ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব অমান্য করা, পথচারী সহ ব্যবসায়ীদের মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্য বিধি না মানায় ১২ জনকে ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান জানান, অভিযান অব্যাহত থাকবে এবং আগামীতে স্বাস্থ্য বিধি না মানলে আমরা আরও কঠোর হতে বাধ্য হবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com