বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

করোনা মুক্তির পথে দুবাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৫৪৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমতে শুরু করেছে। গত তিন সপ্তাহে সেখানে সংক্রমণের হার উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছেন দুবাই করোনা নির্দেশনা এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান ডক্টর আমের আহমাদ শরিফ।
তিনি বলেন, গত মাসের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সম্প্রতি সংক্রমণের হার কমে গেছে। বিশেষ করে, গত তিন সপ্তাহে সবচেয়ে কম পাওয়া গেছে সংক্রমণের হার। হাসপাতালে রোগীর সংখ্যাও আগের তুলনায় কম।
তিনি আরো বলেন, আমিরাতের অন্যান্য স্থানেও করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। গত কয়েক সপ্তাহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমেছে। বর্তমানে দেশের স্বাস্থ্য খাতের ওপর এ বিষয়ক কোনো চাপ নেই।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে যাওয়ায় গত ২৭ মে দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ কারফিউ শিথিল করার নির্দেশ দেন। তুলে নেন মানুষের চলাচলের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা।
আল-আরাবিয়া নিউজ বলছে, কারফিউ তুলে নেয়ার পর থেকে দুবাইয়ে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পায়নি। সংক্রমণের মাত্রা এখন নিম্নগামী।
ডক্টর আমের আহমাদ শরিফ বলছেন, মানুষ সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলায় সংক্রমণ কমেছে। সেইসঙ্গে যথাযথ কারফিউ কার্যকরের কারণে এটা সম্ভব হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com