বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে যুবলীগ নেতার মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৫৫৯ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজিব ॥ শায়েস্তাগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে শহিদ উদ্দিন জিসনু (৪৮) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মারা যান তিনি। নিহত শহিদ উদ্দিন জিসনু শায়েস্তাগঞ্জ আঞ্চলিক শাখা যুবলীগ সভাপতি। তিনি কুটিরগাও গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে।
জিসনুর ছেলে সিয়াম জানান, তার বাবা যুবলীগের রাজনীতি করার পাশাপাশি উবাহাটা আজিজিয়া মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। কয়েকদিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্বল জানান, করোনা ভাইরাসের উপসর্গ থাকায় ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com