বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে স্বামীর লিঙ্গ কর্তন করে পালিয়ে গেলো স্ত্রী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৫৬৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বউয়ের অমতে ২য় বিয়ে করার খেসারত দিতে হলো এক প্রবাসিকে। নিজের বিশেষ অঙ্গ হারিয়ে ওই প্রবাসির অবস্থা সংকটাপন্ন। স্বামীর অঙ্গ ব্যাগে ভরে বড় বউ নিরুদ্দেশ। সর্ব মহলে আলোচিত এই ঘটনাটি ঘটেছে রবিবার রাত ২টার সময় উপজেলার গাজীপুর ইউনিয়নের পাহাড়ী গ্রাম আলীনগরে। আহত স্বামী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকাবাসি জানান, আলীনগর গ্রামের ইছাক মিয়া (৩৫) একই গ্রামের ছিদ্দিক আলীর কন্যা দিলারা খাতুনকে বিয়ে করেন ৮/১০ বছর আগে। এরা বর্তমানে দুই সন্তানের জনক-জননী। ১৫ বছর ধরে ইছাক সৌদি আরব আছেন।
বিগত ৩ বছর আগে তিনি দেশে এসে একই ইউনিয়নের উসমানপুর গ্রামের এক যুবতীকে বিয়ে করেন কিন্তু সেই বিয়ে মেনে নিতে পারছিলেন না বড় বউ দিলারা। ২য় বিয়ে করার কারনে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগেই থাকতো।
লকডাইনের ২০ দিন পুর্বে প্রবাসি ইউসুফ বাড়িতে আসেন। বাড়ি আসার পর স্ত্রী দিলারার অমতে তিনি ছোট বউর বাড়িতে যাতায়াত অব্যাহত রাখেন। রবিবার রাতে খাবার দাবার শেষে বড় বউর স্বামীকে আদর করে পিঠা খেতে দেন। পিঠা খেয়ে তিনি অচেতন অবস্থায় বিছানায় ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ২ টায়, সময় এবং সুযোগে দিলারা স্বামীর লিঙ্গ কেটে নেন।
ইছাকের শোর চিৎকারে এলাকাবাসি ঘটনাস্থলে এসে আহত ইছাককে হাসপাতালে প্রেরন করেন।
লিঙ্গ কর্তনকারী বড় বউ পলাতক। এলাকাবাসীরা জানান, সিলেট ওসমানী হাসপাতালের চিকিৎসক বলেছেন, ১২ ঘন্টার মধে কাটা অঙ্গ সংযোজন না করলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। অনেক খোঁজাখুঁজি করে পলাতক বড় বউ’র ব্যাগে থাকা সেই অঙ্গ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com