বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী র‌্যাব-৯ আটক

  • আপডেট টাইম সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে এএসপি মোঃ আব্দুল খালেক ও এএসপি সোমেন মজুমদারসহ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন দক্ষিণ দেওরগাছ হতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী হল চুনারুঘাট উপজেলার খড়মপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র মোঃ মহিবুর রহমান (২৬) এবং একই উপজেলার দেওরগাছ গ্রামের আব্দুল মোতালেবের পুত্র মোঃ বাবুল মিয়া (৩৪)।
আটককৃতদের কাছ থেকে ২০ কেজি গাঁজা ও ২ টি মোবাইল উদ্ধার ও জব্দ করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com