বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৬৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে দেশের অস্বচ্ছল লোকজন যেন অভুক্ত না থাকে। তাঁর নেতৃত্বে করোনা সংক্রমনের শুরু থেকেই আমরা মাঠে কাজ করছি। কর্মহীনদের হাতে হাতে তুলে দিচ্ছি খাদ্য সামগ্রী। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন আমাদের প্রশাসনের কর্মকর্তারাও। তবে সকলকেই নিজ নিজ জায়গা থেকে আরো সতর্ক থাকতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির হবিগঞ্জে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ১০০ স্বর্ণকার, ১১০ পরিবহন ও ১০০ জন নির্মাণ শ্রমিক এবং ৩৫ হকার ৪০০জনের মাঝে চাল, মাস্ক ও সব্জি বিতরণকালে এসব কথা বলেন। রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় সরকারের পক্ষ থেকে সহায়তা বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, আমরা ছিলাম অগ্রগতির দিকে। কিন্তু এসময় এক অদৃশ্য শক্তি করোনা ভাইরাস যা কেউ চোখে দেখতে পারে না, বুঝতেও পারে না- সারা বিশ্বটাকে স্থবির করে দিয়েছে। সৃষ্টি হয়েছে অস্বাভাবিক পরিবেশ। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলুন। একে অন্যের জন্য দোয়া করুন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমানসহ পৌর কাউন্সিলরবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com