বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জ পশ্চিমবাগে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক ১

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৬১৪ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ১ ডাকাত আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমবাগের ধানুহাটির গ্রামের আজমান মিয়ার বাড়িতে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওই গ্রামের মোঃ আজমান মিয়ার ঘরে ১৫/১৬ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা খোলার জন্য ডাক দিলে আজমান মিয়ার স্ত্রী দরজা খোলার সাথে সাথে ডাকাতরা তাকে গলায় চুরি ও রামদা দেখিয়ে কোন চিৎকার করতে নিষেধ করে। এ সময় ঘরের অন্যান্যরা ডাকাত বলে শোর চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন সাহাবুল মিয়া (৩৫) নামে এক ডাকাতকে আটক করতে সক্ষম হন। আটক সাহাবুল বানিয়াচং উপজেলা মুরাদপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মোঃ রমজান আলীর পুত্র। পরে গণধুলাই দিয়ে ডাকাত সাহাবুলকে শিবপাশা পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন।
এ ব্যপারে শিবপাশা ফাঁড়ির এএসআই টুটন সরকার জানান, ধৃত আসামী সাহাবুল সহ জড়িতদের বিরুদ্ধে মামলার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com