মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ থানা পুলিশের সাড়াশী অভিযানে অপহরনকারী গ্রেফতার ভিকটিম উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৬০৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পাঞ্জরাই গ্রামের জনৈক ব্যক্তির কন্যা মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রীর সাথে আব্দুল আলীম নামে এক যুবক প্রেমের সম্পর্ক গড়ে তুলে। প্রেম নিবেদনের এক পর্যায়ে বিবাহ করার প্রলোভন দিয়ে জোড়পূর্বক একটি সিএনজি যোগে আব্দুল আলীম ওই ছাত্রীকে নিয়ে পারিয়ে যায়। অনেক খোজাখুজি করে মেয়েকে না পেয়ে দুই দিন পর নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়। মামালার তদন্ত কারী কর্মকর্তা এসআই অমিতাভ দাস গোপন সংবাদের ভিত্তিতে অপহরন কারী আব্দুল আলীমকে গত বৃহস্পতিবার গভীর রাতে শায়েস্তগঞ্জ নতুনব্রীজ এলাকা থেকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আব্দুল আলীমের দেয়া তথ্যের ভিত্তিতে তার গ্রামের বাড়ী থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com