বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আমার হবিগঞ্জ পত্রিকার ডিক্লারেশন বাতিলের দাবীতে নবীগঞ্জে স্মারকলিপি

  • আপডেট টাইম বুধবার, ১০ জুন, ২০২০
  • ৬২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার ডিক্লারেশন বাতিল ও সম্পাদক সুশান্ত দাশগুপ্ত এবং তার সহযোগিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে স্মারকলিপি দিয়েছেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, দ্প্তর সম্পাদক বিধান ধর, যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব।
স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহিরের নেতৃত্বে হবিগঞ্জে বার বার সকল আসনে নৌকার বিজয় নিশ্চিত হওয়া দ্বিতীয় গোপালগঞ্জ হিসাবে আখ্যায়িত হয়েছে হবিগঞ্জ জেলা। আর প্রধানমন্ত্রী এমপি আবু জাহিরের এই অবদানের প্রতিদান হিসাবে জেলার সবছেয়ে গুরুত্বপূর্ণ সদর আসনে তিনবার তাকে দলীয় মনোনয়ন দিয়েছেন এবং দুইবার জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেছেন। কিন্তু আজ আওয়ামী লীগের সেই দূর্গকে ভেঙ্গে দিতে একটি অসুভ চক্র স্বক্রিয়ভাবে কাজ করছে। দলের ভিতর ঘাপটি মেরে থাকা খন্দকার মোশতাকের প্রেতাত্মারা এই ষড়যন্ত্র করছে।
সুশান্ত দাশগুপ্ত আমার হবিগঞ্জ নামে এপত্রিকায় একের পর এক আপত্তিকর সংবাদ প্রকাশ করে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। একজন ইংল্যান্ড প্রবাসী হওয়ার পরও কোন ধরনের সাংবাদিকতার অভিজ্ঞতা ছাড়াই প্রকৌশলী সুশান্ত দাশগুপ্ত ‘আমার হবিগঞ্জ’ নামে একটি সংবাদপত্র প্রকাশ করছেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে দেশে ও লন্ডন বিভিন্ন মামলা হওয়ার পরও কিভাবে পত্রিকার ডিক্লারেশন পেয়েছে তা আমাদের বোধগম্য নয়। পত্রিকার সম্পাদনা শুরু করেই তিনি বর্তমান সরকার, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকদের বিরুদ্ধে মনগড়া, কাল্পনিক এবং মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। তিনি শুধু সংবাদ প্রকাশ করেই ক্ষ্যান্ত হননি। প্রতিদিন সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে উল্লেখিতদের সম্মানহানী করে চলেছেন।
সুশান্ত দাশগুপ্ত ও রায়হান উদ্দিন সুমন এবং তাদের সহযোগীরা বিভিন্ন সময়ে হবিগঞ্জের আওয়ামী লীগের নেতাদেরকে দুর্নীতিবাজ বলে অপপ্রচার চালাচ্ছিলেন। বিশেষ করে যার প্রচেষ্টায় হবিগঞ্জে আওয়ামী লীগ সুসংহত হয়েছে সেই জনপ্রতিনিধি এডভোকেট মোঃ আবু জাহির এমপি এর বিরুদ্ধে তার পত্রিকায় প্রতিনিয়ত অপপ্রচার চালানো হচ্ছে। পত্রিকায় প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক উস্কানীমূলক বিভিন্ন অসত্য তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে। একের পর এক আপত্তিকর সংবাদ প্রকাশ করে ডিক্লারেশন এর শর্ত ভঙ্গ করেছে। এমতাবস্থায় আমার হবিগঞ্জ পত্রিকার ডিকারেশন বাতিলসহ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানানো হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী বলেন, উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অত্র স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com