বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ জনসাধারণ

  • আপডেট টাইম সোমবার, ৮ জুন, ২০২০
  • ৬৪৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ মানুষের স্বস্তির আশ্বাস যখন বিদ্যুৎ, তখনই চুনারুঘাটে ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের বিরাট ভেলকিবাজি।
জানা যায়, চুনারুঘাট পৌরশহরে কিঞ্চিৎ মাত্র বিদ্যুৎ থাকলেও পৌরসভার বড়াইল গ্রাম, গুচ্ছ গ্রাম, পশ্চিম পাকুড়িয়া, গোগাউড়া, আমকান্দি, ধলাইপাড়, চন্দনাসহ উপজেলা বিভিন্ন স্থানে বিদ্যুতের বিরাট ভেলকিবাজি। যে কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন জনসাধারণ। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এর অনেকের সাথে ফোন আলাপে জানাযায়, ঝড় -বৃষ্টি ছাড়াই চুনারুঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিদ্যুৎ থাকে না। একবার বিদ্যুৎ গেলে আসার কোনো খবরেই থাকে না। প্রায় সময়েই চুনারুঘাট পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে বিদ্যুৎ আনতে হয়। অনেক সময় তারা বিরক্ত হয়ে যোগাযোগ বিছিন্ন করে দেন। যদি আকাশে একটু মেঘ বা বিদ্যুৎ চমকায় তা হলেই চলে যায় বিদ্যুৎ। যেদিন ঝড় -বৃষ্টি হয় সেই দিন বিদ্যুতের আশা ছেড়ে দিতে হয় চুনারুঘাটবাসীর।
তার উপর কিছুক্ষণ পর- পর বিদ্যুতের ভেলকিবাজি। এ যেন নিত্যদিনের সঙ্গী। কিন্তু এব্যাপারে চুনারুঘাট পল্লী বিদ্যুৎ (জোনান) অফিসে যোগাযোগ করা হলে তারা কোনো সাড়া না দিয়ে ফোন বন্ধ করে দেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন জনসাধারণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com