বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ মুখে মাস্ক বিহীন অবাধে চলাচল শুরু

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০২০
  • ৬৪৫ বা পড়া হয়েছে

আরমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে করোনা পরিস্থিতির মধ্যে স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ। জনসচেতনতা এড়িয়ে মুখে মাস্ক বিহীন অবাধে চলাচল শুরু। সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বার বার বলা হলেও তা মানছেন না কেউই। করোনা সতর্কতায় বিকেল ৪ টার পর থেকে দোকানপাট বন্ধের নির্দেশ থাকলে ও মানা হচ্ছে না।
এতে করে চরম আকারে বাড়ছে করোনার ঝুঁকি। এদিকে করোনা ভাইরাসে সারাদেশে প্রতিদিন আড়াই হাজারের বেশি লোক আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আক্রান্তের পাশাপাশি রয়েছে মৃতের সংখ্যাও। করোনা ভাইরাসে নবীগঞ্জ উপজেলায় ২৪ জন লোক শনাক্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ্য হয়ে বাড়িও ফিরেছেন অনেকে। জনসচেতনতা, স্বাস্থ্যবিধি, সামজিক দুরত্ব এবং অবাধে চলাচল দেখে সচেতন মহলে দেখা দিয়েছে মিশ্র-প্রতিক্রিয়া।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, করোনা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা শুরু থেকেই মানুষকে ঘরে ফেরাতে কাজ করছি। এখন নিজ নিজ উদ্যোগে সচেতনতা বাড়িয়ে সুরক্ষা নিশ্চিত করতে হবে। এরপরও যদি প্রশাসনের নির্দেশনা না মেনে চলাচল করা হয় তাহলে প্রশাসন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com