বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ঢাকা থেকে বাড়ি ফেরত ব্যক্তি করোনা আতঙ্কে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০২০
  • ৬০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ঢাকা থেকে বাড়ি ফেরত ব্যক্তি করোনা আতঙ্কে দ্বন্দ্ব। দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১০ টার দিকে।
আহত সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের লালফর উল্লার পুত্র সুমন মিয়া সম্প্রতি ঢাকা হতে বাড়ি ফিরেন। বিষয়টি স্থানীয় প্রশাসনে জানান একই গ্রামের ময়না মিয়া। এনিয়ে উভয়ের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়।
এ ঘটনায় উভয়ের মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হলে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের পরিদর্শক সামছুদ্দিন খান বিষয়টি সমাধান করেন। এরই জের ধরে শুক্রবার (৫ জুন) সকালে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৫ জন লোক আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। আহতরা হলেন, সুমন মিয়া (৩৫), দিদার আহমেদ (২৪), সাজু মালা (৪০), সালেমা বিবি (৮০), আলেছা বিবি (৭০), রাকিম মিয়া (১৭), আলীবুর হোসেন (৩০), উর্মী বেগম (২৪), খলিল মিয়া (৩৫), বিলকিস বেগম (৪০)। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com