বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মরহুম সাংবাদিক সোহেলের পরিবারের পাশে এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০২০
  • ৫১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর ত্রাণ (অর্থ) তহবিল থেকে মরণব্যাধি রোগে আক্রান্ত হয়ে নবীগঞ্জ উপজেলায় মৃত্যুবরণকারী সাংবাদিক মিজানুর রহমান সোহেলের পরিবারের কাছে ৫০হাজার টাকার চেক তুলে দিয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।
শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক মিজানুর রহমান সোহেলের নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি গ্রামে গিয়ে সাংবাদিক সোহেলের মায়ের হাতে প্রধানমন্ত্রী ত্রান (অর্থ) তহবিল থেকে ৫০ হাজার টাকার চেক তুলে দেন সংসদ সদস্য মিলাদ গাজী।
এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সিনিয়র সহসভাপতি আশাহিদ আলী আশা, সহ-সভাপতি ও নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, এনটিভির প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরীসহ সাংবাদিক সোহেলের পরিবার ও এলাকার লোকজন।
এ প্রসঙ্গে গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেন, সোহেল সাংবাদিকতা পেশার পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগের নিবেদিত কর্মী ছিল। আমরা সবসময় সাংবাদিক সোহেলের পাশে আছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com