বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ভারতীয় গাঁজাসহ ৩ পাচারকারী আটক

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০২০
  • ৬১৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর বাজার এলাকা থেকে আড়াই কেজি ভারতীয় গাঁজা সহ ৩ মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৫ জুন) সকালে ধর্মঘর বিওপির হাবিলদার মহসিন হোসেন এর নেতৃত্বে বিজিবির টহলদল ধর্মঘর বাজার এলাকায় অভিযান চালিয়ে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরবাগড় গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে শাওন হোসেন (১৯), ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার গংগোধবাসা বাড়ী গ্রামের কালাম ফকিরের ছেলে সোহেল ফকির (২৩) এবং ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার মমিন হোসেনের ছেলে আকাশ হোসেন (২১) কে আটক করে এবং তাদের নিকট থাকা ব্যাগ তল্লাশী করে ২ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে।
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে ধর্মঘর বিওপির বিজিবির একটি টহলদল ধর্মঘর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৫শ গ্রাম ভারতীয় গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com