বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বুধবার, ৩ জুন, ২০২০
  • ৬৮৩ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ র মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সড়কের আল-আমিন ফুড ফেয়ার হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনের রাস্তা থেকে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী হল, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মোঃ উমর মিয়ার পুত্র মোঃ জাবেদ মিয়া (২৩) এবং আবুশ্যামার পুত্র লোকমান মিয়া (২০)।
মঙ্গলবার বেলা ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলামের দিক নির্দেশনা এসআই দেবাশিস তালুকদারের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১২৫ পিছ মরণ নেশা নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মানিকুল ইসলাম আটকের ঘটনা সত্যতা নিশ্চিত করেন বলেন আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com