বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে তক্ষকসহ আটক ৩

  • আপডেট টাইম বুধবার, ৩ জুন, ২০২০
  • ৫৬২ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২টি তক্ষকসহ তিনজনকে আটক করেছে। গত ২ জুন দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এসআই কাউছার মাহমুদ তোরণসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জের অলিপুর শিল্প এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন মৌলভীবাজার সদরের রাখা গ্রামের মৃত আনোয়ার খাঁনের ছেলে সুলতান খাঁন (৩৫), চাঁনপুরের আব্দুল জলিলের ছেলে সাবির মিয়া (২২) ও নবীগঞ্জ উপজেলার জহুরপুরের মৃত ছুরুক মিয়ার ছেলে মাসুক আহমদ (৪২)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তক্ষক চক্রের মূল হোতা পালিয়ে গেছে। তবে চক্রের তিন সদস্য গ্রেফতার হয়েছে। চক্রটি জেলার নবীগঞ্জ এলাকা থেকে তক্ষক নিয়ে ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের খবর পেয়ে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়। এ চক্রের বাকী সদস্যদের ধরতে পুলিশ তৎপর আছে। এ ঘটনায় থানায় প্রতারণা ও বন্য প্রাণী আইনে মামলা হয়েছে। পরে তক্ষকসহ আসামিদের হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com