বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে করোনা ঝুঁকিতেও চিকিৎসা সেবা দিচ্ছেন ডাঃ সামাদ ও ডাঃ ইমরান চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৭৩০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ করোনাভাইরাস গোটা বিশ্বকে যেন অচল করে দিয়েছে। দিন দিন নতুন আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা বাড়ছেই। করোনার সঙ্গে মানুষের লড়াই জীবন-মৃত্যুর। এ লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন সারা বিশ্বের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবা কর্মীরা। তারাই করোনাভাইরাসকে চ্যালেঞ্জ করেছেন। অপর দিকে- করোনাভাইরাস পরিস্থিতিতে অনেক চিকিৎসকই চিকিৎসাসেবা বন্ধ রেখেছেন।
নবীগঞ্জ উপজেলায় করোনা উপেক্ষা করে হাতে গোনা যে দু-চারজন চিকিৎসক নিয়মিত রোগী দেখছেন। তাদের মাঝে ডাঃ আব্দুস সামাদ ও ডাঃ ইমরান আহমেদ চৌধুরী। তারা ঝুঁকির মধ্যেও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছেন।
ডাঃ আব্দুস সামাদ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সরকারী এই হাসপাতালের নির্ধারিত সময়ের দায়ীত্বপালনের পরে তিনি বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত প্রাইভেট চেম্বারে (মেসার্স কনর আলী মেডিকেল সেন্টার, ওসমানী রোড) রোগী দেখেন। এ ছাড়া হাসপাতালের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দিনে-রাতে তদারকি করেন তিনি।
ডাঃ ইমরান আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। তিনি প্রতিদিন হাসপাতালের ডিউটি শেষে বিকেলে প্রাইভেট চেম্বার (শহরের ওসমানী রোডস্থ অসিত ড্রাগ হাউসে) রোগী দেখেন। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, নাক, কান, গলা চর্ম, যৌন, শ্বাসকষ্ট, হৃদরোগ, ডায়াবেটিক ও বাত ব্যাথা রোগের চিকিৎসা ও পরামর্শ নিতে প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে রোগীরা আসেন ডাঃ ইমরান আহমেদ চৌধুরীর কাছে।
তিনি বলেন- রোগীর সেবা করার জন্যই আমরা ডাক্তারি পেশায় এসেছি। এই করোনা পরিস্থিতিতে আরো বেশী দায়িত্বশীল হওয়া আমাদের প্রয়োজন। আমরা যদি জনগণকে চিকিৎসা না দেই তাহলে তারা যাবে কোথায়। তাই আমরা মানুষের চিকিৎসা সেবা দিতে পরিশ্রম করে যাচ্ছি।
এ ছাড়াও নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, ডাঃ নির্মল ঘোষ শিবু, ডাঃ ইদ্রিস আলমসহ কয়েকজন।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন- করোনা পরিস্থিতিতেও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের চিকিৎসা সেবা থেমে নেই। জীবনের ঝুঁকি নিয়েই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত মোট ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com