সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে দুই গ্রামবাসির সংঘর্ষে আহত ৫০

  • আপডেট টাইম সোমবার, ১ জুন, ২০২০
  • ৫৯০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসির সংঘর্ষে ৮ পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে বাহুবল উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জেলার বাহুবল উপজেলার অলুয়া গ্রামের মরতুজ আলীর ধানের জমিতে পার্শ্ববর্তী ভেড়াখাল গ্রামের আমান উল্ল্যার একটি ছাগল যায়। এ সময় মরতুজ আলী ছাগল আটকিয়ে অশ্লীলভাষায় গালাগাল করে। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে দুই জনের পক্ষে দুই জনের গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে ৮ পুলিশসহ অন্তত ৫০জন আহত হয়।
সংঘর্ষের খবর পেয়ে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলমের নেতৃত্বে একদল পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনার সাথে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com