বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ॥ লম্পট গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১ জুন, ২০২০
  • ৫৪৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচঙ্গে স্কুল পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়েরর ২ঘন্টার মধ্যে ওসি’র তৎপরতায় আসামীকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে যায়, গত ২৪ মে ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের তারাসই গ্রামের এক কিশোরীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায় আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের সজলু মিয়ার ছেলে সহিবুর। সহিবুর তারাসই গ্রামে নানার বাড়ীতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিষয়টি আপোষের জন্য আসামী সহিবুর এর অভিভাবকগণ শরণাপন্ন হয় স্থানীয় মাতব্বরদের কাছে। মাতব্বরদের মধ্যস্থতায় ২০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি রফাদফা করা হয়। টাকাগুলো ওই কিশোরীর পরিবারকে না দিয়ে স্থানীয় ক’জন মাতব্বর নিজেদের পকেটস্থ করে ফেলেন। অবশেষে নিরুপায় হয়ে কিশোর মা বাদী হয়ে বানিয়াচং থানায় গত ২৭ মে নারী শিশু নির্যাতন দমন আইনে সহিবুর রহমানকে আসামীকে করে মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়ের এর পরপরই বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন এর নির্দেশে ২ঘন্টার মধ্যেই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী সহিবুরকে ২৮ মে আদালতে প্রেরণ করা হয়। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি স্পর্শকাতর বিধায় আমরা ঘটনাটি জানার পরপরই এ বিষয়ে মামলা নেই এবং তাৎক্ষনিক অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, এ বিষয়ে সব কিছু খতিয়ে দেখতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শিমুল রায় কে নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com