বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ পাচারকারী গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ২৭ মে, ২০২০
  • ৬৪২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ৩০ কেজি ভারতীয় গাঁজা সহ কামাল মিয়া (৩৫) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মোরশেদ আলম একদল পুলিশ নিয়ে শনিবার রাত ১০টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামের চৌধুরী বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির নূর ইসলামের ছেলে কামাল মিয়ার ঘরে অভিযান চালিয়ে তার খাটের নিচে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কামাল মিয়াকে আটক করে পুলিশ। পুলিশ আরো জানায় উক্ত গাঁজা কামাল মিয়া পাচারের উদ্দেশ্যে মজুদ করেছিল বলে পুলিশকে জানিয়েছে। পুলিশ পরিদর্শক মোরশেদ আলম জানান কামাল মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com