শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে স্বাস্থ্য বিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ২৪ মে, ২০২০
  • ৫৫৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ করোনা ভাইরাসের এই মহামারীর মধ্যে স্বাস্থ্য বিধি অমান্য করে দোকানপাঠ খোলা রাখায় নবীগঞ্জ শহর ও দেবপাড়া বাজারে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে নবীগঞ্জের শহর ও দেবপাড়া বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।
জানা যায়, শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল এর নেতৃত্বে ও সেনাবাহিনীর ক্যাপ্টেন এএসএম শিহাবুজ্জামান শিহাব সহকারে একদল সেনা সদস্য নবীগঞ্জ শহরে ও দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্য বিধি অমান্য করে দোকানপাঠ খোলা রাখায় ২টি মিষ্টির দোকান ও ৪টি কাপড়ের দোকানকে ৬০ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল বলেন, স্বাস্থ্য বিধি অমান্য করে ও প্রশাসনের নির্দেশনা অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এলাকার বিরাট ক্ষতি সাধিত করছেন। এর ফলে করোনার ঝুঁকি দিনদিন আরো বৃদ্ধি পাচ্ছে। এসব কারণে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হচ্ছে। সবাইকে দোকানপাঠ বন্ধ করে ঘরের অবস্থানের আহবান জানান ইউএনও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com