বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এখন প্রমান করার সময় মানুষ মানুষের জন্য-মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম রবিবার, ২৪ মে, ২০২০
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, বর্তমান এই কঠিন পরিস্থিতিতে প্রমান করার সময় মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তিনি সমাজের ধনবান ব্যক্তিদের হতদরিদ্রদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
শনিবার হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের পাইকপাড়া, ধুলিয়াখাল, মাহমুদপুর এলাকার গৃহবন্দি, কর্মহীন মানুষের মাঝে তাঁর ব্যক্তিগত অর্থায়ণে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন। পরে গোপায়া ইউনিয়নের যাত্রাবড়বাড়ি ও আলাপুর এলাকার গৃহবন্দি, কর্মহীন মানুষের মাঝে তিনি ঈদ উপহার প্রদান করেন।
বিকেলে প্রধানমন্ত্রীর তহবিল থেকে হবিগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে প্রাপ্ত খাদ্যসামগ্রী লুকড়া ইউনিয়নের কাকুড়াকান্দি, রিচি ইউনিয়নের জালালাবাদ ও নোয়াগাও গ্রামে গৃহবন্দি, কর্মহীন মানুষের মাঝে পৌছে দেন। পরে অত্র ইউনিয়নের রবিদাস পাড়া, রাজমিস্ত্রি ও লুকড়া ইউনিয়নের টমটম শ্রমিকদের মাঝে তাঁর ব্যক্তিগত অর্থায়ণে ঈদখাদ্য সামগ্রী বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com