বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে সিএনজি দুর্ঘটনায় ২ জন নিহত

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০২০
  • ৫৬৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় বাঁশ বুঝাই ট্রাকের পেছনে সিএনজি অটো রিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িঁনাও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের মৃত আব্দুল কাদির এর ছেলে সিএনজি চালক হাফিজ আহমেদ সোহেল (৩০) ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার অরেন্যপাশা গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে আমীর হোসন(৬০)।
জানা যায়, শুক্রবার দুপুরে শেরপুর থেকে ৫জন যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশা শায়েস্তাগঞ্জ যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িঁনাও এলাকায় পৌঁছা মাত্রই যাত্রী বুঝাই সিএনজি অটোরিকশাটি দ্রুতগতিতে সামনে থাকা বাঁশ বুঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায়। ঘটনায়স্থলেই সিএনজি চালক হাফিজ আহমেদ সোহেল ও যাত্রী আমীর হোসন নিহত হয়। এ ঘটনায় আহত হন সিএনজির আরো ৪জন যাত্রী। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সহযোগীতায় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।
পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও শায়েস্তাগঞ্জের একদল দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com