মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে নতুন করে শিশুসহ ৩ জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০২০
  • ৬১৩ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে এবার ২ বছরের শিশুসহ করোনায় শনাক্ত হয়েছেন আরো ৩ জন। এরমধ্যে শিশুসহ ২ জনের বাড়ী নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাও গ্রামে। অপর জন করগাও ইউনিয়নের মুক্তাহার গ্রামে। এরা ৩ জনই ঢাকা ফেরত বলে জানা গেছে। এনিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২২ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ৮জন। এমনটাই জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ।
এ পর্যন্ত নবীগঞ্জ উপজেলায় করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৭৫ জনের। এরমধ্যে করোনা পজিটিভ আসে ২২জনের। বাকি ৩৬০ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। অন্যান্যদের রিপোর্ট এখনও আসেনি। করোনা সন্দেহ ব্যক্তিদের নমুনা সংগ্রহ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এদিকে বাজার ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত না মেনে দোকানের অর্ধেক সাটার ফেলে ব্যবসা করছেন অধিকাংশ ব্যবসায়ী। দোকান গুলোর সাটার বন্ধ করে ব্যবসা করার ফলে নবীগঞ্জ শহরে বেড়েছে সাধারণ মানুষের ভিড়। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ঈদের বাজার করতে শহরে ছুটছেন মানুষ জন। এতে করে করোনা আতঙ্কে রয়েছেন নবীগঞ্জ পৌরবাসীসহ উপজেলার মানুষ। সীমিত পরিসরে দোকানপাট খোলার অনুমতি থাকলেও বাজার ব্যবসায়ীরা দোকান না খোলা সিদ্ধান্ত নিয়ে ছিলেন।
অপরদিকে স্বাস্থ্য বিধি নামানার কারনে ব্যবসায়ী পথচারী ব্যক্তিদের জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দিচ্ছেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com