বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

যুবলীগ নেতাকে ৬ মাসের কারাদন্ড ও ডিলার শিপ বাতিল

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০২০
  • ৪৫০ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়মের দায়ে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডিলার উজ্জ্বল আহামেদ (৩৬) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়াও তার ডিলারশিপও বাতিল করা হয়। সোমবার (১৮ মে) দুপুরের দিকে সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ডাদেশ দেন।
অভিযুক্ত উজ্জ্বল আহামেদ উপজেলার জিরুন্ডা গ্রামের আব্দুল মজিদের ছেলে।
জানা যায়, উপজেলার মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে হতদরিদ্র নিবন্ধিত পরিবারগুলোর জন্য মাসে ৩০ কেজি করে সরকারের নির্ধারিত যে পরিমাণ চাউল তার নির্ধারিত গোদামে থাকার কথা সে পরিমাণ পাওয়া যায়নি। তার গোদামে ৩ টন চাউল কম পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত এই অনিয়মের সত্যতা পেয়েছেন বলে জানা গেছে। খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলারের নীতিমালা ও অঙ্গীকার নামার শর্ত লঙ্ঘনের দায়ে তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।’
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এ তথ্য নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com