বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ঈদের বাজারে স্বাস্থ্য বিধি অমান্য করায় ক্রেতা-বিক্রেতাকে জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১৮ মে, ২০২০
  • ৫৪৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ করোনার এই মহামারীর মধ্যে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যবিধি না মেনে ঈদের কেনাকাটা করায় বিভিন্ন ক্রেতা, পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৭শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ও কাজিরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।
জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সীমিত আকারে দোকান পাঠ খোলার নির্দেশ দেয়া হয়।
কিন্তু স্বাস্থ্যবিধি অমান্য করে পরিবারের বেশি সংখ্যক সদস্যদের নিয়ে কেনাকাটা করতে আসায় বিভিন্ন ক্রেতা এবং বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ১৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদের মধ্যে বিভিন্ন লোক মাস্ক না পড়ে কোন কাজ ছাড়াই বাজারে চলাফেরা করায় এবং মোটর সাইকেলে তিন জন আরোহীর কেউই মাস্ক না পরায় তাদেরকেও জরিমানার আওতায় নিয়ে আসা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।
এদিকে অর্থ দন্ডাদেশপ্রাপ্ত কাজির বাজারের শাহজালাল ক্লথ স্টোরের মালিক স্থানীয় ইউপি চেয়ারম্যান আশিক মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com