বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে নাবিক ইউএসএ এর অর্থায়নে ত্রান বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ১৮ মে, ২০২০
  • ৫৮৭ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ বাহুবল উপজেলায় কোর্ট আন্দর জহুরুন্নেছা-মতিন ক্লিনিকের উদ্যোগে ও নাবিক ইউএসএ এর অর্থায়নে এলাকার তিন শতাধিক হত দরিদ্র দিন মজুর, কর্মহীন ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নে কোর্ট আন্দর মরহুম দেওয়ান সৈয়দ আব্দুল মতিন-জহুরুন্নেছা তরফদার স্মরণে কোর্ট আন্দর সহ আশপাশ এলাকার অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দেওয়ান সৈয়দ বাছিত ফাউন্ডেশন সভাপতি দেওয়ান সৈয়দ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক পীরজাদা সৈয়দ মওদুদ আহমেদ, কোর্ট আন্দর হযরত সৈয়দ শাহ গেছুদারাজ ওরফে লুতশাহ (রহঃ) মাজার শরীফের সভাপতি মোঃ আমির চান খাঁ, কোর্ট আন্দর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রুকনউজ্জামান, দৈনিক হবিগঞ্জ সমাচার স্টাফ রিপোর্টার মোঃ দিদার এলাহী সাজু, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, জহুরুন্নেছা-মতিন ক্লিনিকের স্বেচ্ছাসেবক দেওয়ান সৈয়দ মাহমুদুল হাসান, জাহাঙ্গীর আলম সবুজ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com