বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারঘাট দশম শ্রেণীর ছাত্রী হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৭ মে, ২০২০
  • ৫৮৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুল হকের কন্যা দশম শ্রেণীতে পড়ূয়া ছাত্রী (১৫) হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে তার স্বজনরা। শুক্রবার রাত ১০টার দিকে তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, গত শুক্রবার রাত ৮ টার দিকে উল্লিখিত স্থানের ধান ক্ষেত থেকে অচেতন অবস্থায় কিশোরীকে উদ্ধার করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, কিশোরীর শরীরে স্পর্শকাতর স্থানসহ বিভিন্ন জায়গায় আচরের চিহ্ন রয়েছে। কিশোরীর মাতা পারুল বেগমের দাবী, আমার ঘরে কেউ না থাকায় একই এলাকার দু’যুবক আমার মেয়িেটকে জোড়পুর্বক ঘর থেকে তুলে ধান ক্ষেতে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটিকে জোড়পুর্বক ধর্ষনের চেষ্টা করে। মেয়েটি অচেতন হয়ে পড়লে তারা ভয়ে পালিয়ে যায়। চুনারুঘাট থনার ওসি মেখ নাজমুল হক জানান, আমরা বিষয়টি জেনেছি, ধর্ষন কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com