বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় কৃষি কর্মকর্তাসহ ২ জন নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৫০২ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লামুয়া এলাকার ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে সড়ক দূর্ঘটনায় শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা নিতাই পদ দাস হাজরা সহ দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৩ মে) দুপুরের দিকে এই দূর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায় মহাসড়কের লামুয়া এলাকায় মৌলভীবাজারগামী চালবাহী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৫-৪৪৬৯) শ্রীমঙ্গলগামী সিএনজিকে (অটো রিকশা) (মৌলভীবাজার-থ ১১৪৪২৬) ধাক্কা দিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে পিকআপটি থেমে যায়। পিকআপের ধাক্কায় সিএনজিতে থাকা যাত্রী মধ্যে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং দুইজন গুরুতর আহত হয়। পরে চালকসহ দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে যাত্রী আরেকজন মারা যায়। চালক রুমেলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে মৃত ব্যক্তির পাশে একটি আইডি কার্ড পাওয়া যায়। সেখানে তার নাম নিতাই পদ দাস হাজরা লিখা রয়েছে। পরে আমরা জানতে পারি তিনি শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা নিতাই পদ দাস হাজরা। তিনি আরও বলেন, আরেকজন যাত্রী মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে মারা যায় তবে তার নাম পরিচয় পাওয়া যানি। দূর্ঘটনার পর চালক পিকআপ রেখে পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com