মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে পিকআপে গাঁজার চালান গ্রেফতার ৩

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০২০
  • ৫১৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পিকআপে করে কৌশলে গাঁজার চালান পাচারকালে তিন মাদকব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা তেলিয়াপাড়া পুলিশ ফাড়ি এলাকায় পুলিশ ব্যরিকেট দিয়ে ত্রীপল দিয়ে বডি ডাকা একটি পিক আপ আটক করে। অভিনব পন্থায় লুকিয়ে রাখা ১৮ কেজি ভারতীয় গাঁজা উদ্বার করা হয়। এসময় পিকআপে থাকা তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- চুনারুঘাট উপজেলার দেউরগাছ এলাকার কদর আলীর ছেলে সোহেল মিয়া (৩০), মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হামাইল গ্রামের সালাম শেখের ছেলে লাভলু শেখ ওরফে তাজুল ইসলাম (৩৫) ও বাকেরগঞ্জ উপজেলার মঙ্গলসিং গ্রামের শহিদ আওলাদারের ছেলে হাছান হাওলাদার (২৫)। তেলিয়া পাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া পুলিশ ফাড়ি এলাকায় দ্রুত একটি চেকপোষ্টে বসানো হয়, ব্যরিকেট দিয়ে চুনারুঘাটের দিক থেকে গাঁজার চালান নিয়ে আসা পিকআপটি আটক করে ত্রিপল দিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮ কেজি গাঁজা সহ উল্লেখিত তিন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার কর করা হয়। করোনা ভাইরাসের কারণে রাস্তায় গনপরিবহন চলাচল বন্ধ থাকায় রাস্তাঘাট পাকা পেয়ে পন্যবাহী ট্রাক ও পিকআপ কে ব্যবহার করে দ্রুত গন্তব্যে পৌছে যাচ্ছে মাদকের চালান। এর আগে লকডাউন চলাকালে সবজির ভিতরে করে মাদকপাচার কালে পাচারকারীসহ দুটি চালান আটক করে তেলিয়াপাড়া ফাড়ি পুলিশ।
ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান গাজা গুলো পিকআপে করে নারায়নগঞ্জের সিদ্বিরগঞ্জে যাচ্ছিল। এব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে মাধবপুর থানায় মামলা হয়েছে। মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম দস্তগীর আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদের কোটে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com