মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ৫০ হাজার টাকা জরিমানা ॥ আটক ১

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০২০
  • ৪৬৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাকসহ মাসাদ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন। আটককৃত মাসাদ মিয়া দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা।
জানা যায়, দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদীর তীরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। মাঝে মধ্যে প্রশাসনের অভিযান পরিচালনা করা হলে কিছুদিন বন্ধ থাকে। চক্রটি সুযোগ বুঝে শুরু করে বালু উত্তোলন করে বিক্রির রমরমা ব্যবসা। এদিকে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে একদল পুলিশ সহকারে দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে কুশিয়ারা নদীর বালুচরে অভিযান চালায়। এ সময় অবৈধ ভাবে বালু উত্তোলনকালে বালু বুঝাই একটি ট্রাকসহ মাসাদ মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাসাদ মিয়াকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। পরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com