মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে ইফতারের দাওয়াতে যাওয়ার সময় হামলায় ইউপি সদস্যসহ আহত ১০

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০২০
  • ৪৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সন্ত্রাসী হামলায় ইউপি সদস্যসহ ১০ জন লোক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১১ মে) ইফতারের প্রায় ২০ মিনিট পুর্বে। আহত সুত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য আজিম উদ্দিনসহ কয়েকজন লালাপুর গ্রামের জাবেদ আহমদের বাড়িতে ইফতারের দাওয়াত খেতে রওয়ানা দেন। পথিমধ্যে প্রজাতপুর জামে-মসজিদের পাশে পৌছামাত্র তাদের উপর হামলা করে। হামলায় ইউপি সদস্যসহ তার সাথে থাকা লোকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে এরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। আহতরা হলেন, আজিজুর রহমান (৫০), নুর আলী (৪০), রুবেল (২০), নোলক (২৬), আইনুল মিয়া (১৮), শিবলু মিয়া (৩০), রবিউল মিয়া (৩৫), সোফায়েল (২৭)। অন্যান্য আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশিদ বলেন, ইউপি সদস্য আজিম উদ্দিনের উপর হামলা করা সঠিক হয়নি। চেয়ারম্যান হিসেবে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রশাসনকে সাথে নিয়েই বিষয়টি দেখছি। খোঁজ নিয়ে জানা যায় ইউপি সদস্য আজিম উদ্দিনের উপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com